ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও আশুগঞ্জ উপজেলার সব ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। এ ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির সদস্য এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। প্রতিটি ইউনিয়নে একদিন করে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হবে। যেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ ও জরুরি ওষুধ প্রদান করা হবে।