স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. সিদ্দিকুর রহমান। তিনি ২০২৩ সালের আগস্টে শরিয়াহভিত্তিক ব্যাংকটিতে ডিএমডি হিসেবে যোগ দেন এবং ব্যাংকের কার্যক্রমের দক্ষতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও শরিয়াহভিত্তিক কাঠামো জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগ দেয়ার আগে সিদ্দিকুর রহমান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিএমডি, সিআরও ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকটিতে দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
সিদ্দিকুর রহমান আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে প্যারিসভিত্তিক আইসিসি ও যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন। ইসলামী ব্যাংকিংয়ে তিন দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার বাহরাইনভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরিয়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপপ্রাপ্ত।
সিদ্দিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা উন্নয়নে তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিএআইবিবি ও আইবিটিআরএ থেকে ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিং (ডিআইবি) সম্পন্ন করেছেন। —বিজ্ঞপ্তি










