দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা প্রতি বছর বাড়ছে। এ প্রেক্ষাপটে শিল্প গ্রুপ আরএফএলের লুব্রিক্যান্টস ব্র্যান্ড ‘সাউদি’ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুরু করেছে জনসচেতনতামূলক ক্যাম্পেইন ‘সেফ হাইওয়েজ’। ১১ অক্টোবর শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ছয় মাস।
ক্যাম্পেইনের অংশ হিসেবে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের দিন দেশের ২১ জায়গায় জনসচেনতামূলক শোভাযাত্রা করবে সাউদি লুব্রিক্যান্টস। এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিতকরণ এবং সেটি গুগল ম্যাপে যুক্ত করা, ক্যাম্পেইন চলাকালীন চালকদের প্রশিক্ষণ প্রদান, ভারী যানবাহনে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক তথ্য সংবলিত ব্র্যান্ডিংসহ নানা ধরনের কর্মসূচি রয়েছে।
গতকাল রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় উপস্থিত ছিলেন সাউদি লুব্রিক্যান্টসের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মীর লুৎফর রহমান, হেড অব মার্কেটিং জহিরুল ইসলাম শিমুল, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও রোড সেফটি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আমিনুর রহিম।
আর এন পাল বলেন, ‘আরএফএল গ্রুপ সবসময় ভোক্তার চাহিদা অনুযায়ী উন্নত কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করে। দেশের প্রতি গৃহস্থালিতে কোনো না কোনো আরএফএল পণ্য ব্যবহার হয়। সে কারণে ভোক্তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সে দায়বদ্ধতা থেকে আমরা নানা ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন করে থাকি। আমরা মহাসড়কে দুর্ঘটনা রোধে চালক, যাত্রীসহ সংশ্লিষ্টদের সচেতন করতে চালু করেছি “সাউদি সেফ হাইওয়েজ” ক্যাম্পেইন। —বিজ্ঞপ্তি










