ইস্তানবুল বিমানবন্দরে গত চার বছরে ১৬ কোটি ৪১ লাখ যাত্রীর আগমন হয়েছে। ২০১৮ সালে যাত্রার পর ২৬২টি গন্তব্যে ১১ লাখেরও বেশি ফ্লাইট পরিচালিত হয়েছে। বার্ষিক ৯ কোটি ৫০ লাখ যাত্রী পরিবহন সক্ষমতা রয়েছে ইস্তানবুল বিমানবন্দরের। ২০২৮ সালের মধ্যে ছয়টি রানওয়ে নির্মাণ শেষ হলে বার্ষিক ২০ কোটি যাত্রী ধারণক্ষমতা এবং ৩৫০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনায় সক্ষম হবে বিমানবন্দরটি। এতে প্রতিদিন ২৫০টি এভিয়েশন কোম্পানির দুই সহস্রাধিক উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করতে পারবে বলে আশা করা হচ্ছে। ইউরোপিয়ান এয়ারপোর্ট ট্রেড অ্যাসোসিয়েশন জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর ছিল ইস্তানবুল। আনাদোলু এজেন্সি