সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি।
এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে শেয়ারহোল্ডারদের ২৬০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছে বাটা সু। সে হিসাবে ২০২২ হিসাব বছরের জন্য মোট ৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।










