দারাজ বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হল ওয়েভমেকার বাংলাদেশ।  এ নতুন পার্টনারশিপের অধীনে দারাজের মিডিয়া স্ট্র্যাটেজি, প্ল্যানিং, বায়িং এবং টিভি, রেডিও ও প্রিন্ট মিডিয়াসহ লোকাল ডিজিটাল মিডিয়া বায়িং পরিচালনার জন্য কাজ করবে ওয়েভমেকার বাংলাদেশ। 

চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে দারাজ বাংলাদেশের পক্ষ থেকে ম্যানেজিং ডিরেক্টর, সৈয়দ মোসতাহিদাল হক ও প্রধান কর্পোরেট এফেয়ার অফিসার, এ এইচ এম হাসিনুল কুদ্দুসের সাথে সাথে উপস্থিত ছিলেন ওয়েভমেকার বাংলাদেশের অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ ডিরেক্টর, মোহাম্মদ হাসান ফারুক।

দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার মো. তালাত রাহিম বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ওয়েভমেকারকে স্বাগত জানাচ্ছি। তাদের মিডিয়া সংক্রান্ত দক্ষতা এবং অভিজ্ঞতার প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। আমরা আশা করছি এই পার্টনারশিপের ফলে আমাদের মিডিয়া মার্কেটিং আরো শক্তিশালী হবে, একইসঙ্গে আমাদের স্টেকহোল্ডাররাও এর সরাসরি প্রভাব লক্ষ্য করতে সক্ষম হবে।

ওয়েভমেকার বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম বলেন, ‘দারাজের সঙ্গে এই পার্টনারশিপের ফলে আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা মনে করি এই পার্টনারশিপ আমাদের ব্যাতিক্রমধর্মী এবং যুগান্তকারী দক্ষতার স্বীকৃতিস্বরূপ কাজ করবে। একইসঙ্গে আমরা বিশ্বাস করি মিডিয়ার ক্ষেত্রে আমাদের দূরদর্শিতা, অভিজ্ঞতা ও ক্লায়েন্টদের জন্য আমাদের আন্তরিক ডেডিকেশন মিডিয়ায় দারাজকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।’-বিজ্ঞপ্তি