চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে থাইল্যান্ডে ১০ লাখ চীনা পর্যটক আসতে পারে। সম্প্রতি এক পূর্বাভাসে এ তথ্য জানায় অ্যাসোসিয়েশন অব থাই ট্রাভেল এজেন্টস (অ্যাটা)। খবর ব্যাংকক পোস্ট।
অ্যাটার প্রেসিডেন্ট সিসদিভাচর চিওয়ারাত্তানাপর্ন জানান, উড়োজাহাজ সংস্থাগুলো নির্ধারিত ও চার্টার ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। যেহেতু অধিকাংশ চীনা ট্যুর এজেন্টগুলো পুনরায় তাদের কার্যক্রম চালু করেনি, সেহেতু চীনা পর্যটকদের অধিকাংশই ব্যক্তিগতভাবে ভ্রমণ করবেন। যার সংখ্যা মোট চীনা পর্যটকের ৬০ শতাংশ পর্যন্ত হতে পারে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে পাঁচ লক্ষাধিক চীনা পর্যটক থাইল্যান্ড ভ্রমণ করেছেন। ২০২২ সালের একই প্রান্তিকে যেখানে চীনা পর্যটক এসেছিল মাত্র ১৩ হাজার ৭৩৮ জন। থাই পর্যটন কর্তৃপক্ষের পূর্বাভাস, চলতি বছরে ৬০-৭০ লাখ চীনা পর্যটক আসতে পারে, যা আগের ৫০ লাখ চীনা পর্যটক আগমনের পূর্বাভাসের চেয়ে বেশি।










