এ লক্ষ্যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভিসি কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও জুয়ং বায়ো ইনক.-এর প্রতিনিধি অধ্যাপক কিল টু চং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারক আন্তর্জাতিক একাডেমিয়া ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদার, গবেষণায় উদ্ভাবন, প্রযুক্তি হস্তান্তর ও বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক অধ্যাপক ড. হাসনাত এম আলমগীর, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফরিদ, পরিচালক (অপারেশন) মোহাম্মদ আবুল বাশার, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি মোহাম্মদ তারিক আল জালিল ও ফার্মেসি বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি