গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের স্পন্সর, বোর্ড অব ডিরেক্টরসের সব সদস্য ও শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। সভায় ৩১ ডিসেম্বর ২০২৩-এ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সভায় বীমা খাতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিষ্ঠার পর থেকে শীর্ষস্থানটি সুরক্ষিত করার জন্য শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির এমডি ও সিইও ফারজানা চৌধুরী।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনলাইন কনফারেন্সিং ও সম্প্রচার প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত










