তুরস্কের ঋণমান স্থিতিশীল থেকে ‌ইতিবাচক করেছে মুডি’স। দেশটির ঋণমান এখন বি৩। আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মুডি’স জানায়, এ পরিবর্তনের প্রধান চালিকাশক্তি আর্থিক নীতিতে পরিবর্তন। বিশেষ করে বর্তমান মুদ্রানীতি বজায় থাকলে দেশটির সামষ্টিক অর্থনীতির ভারসাম্যহীনতা কমবে। যদিও সার্বিক মূল্যস্ফীতি আরো বাড়তে পারে। আনাদোলু এজেন্সি