ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) গতকাল যশোর বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করেছে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী প্রধান অতিথি হিসেবে লাউঞ্জের উদ্বোধন করেন। লাউঞ্জ উদ্বোধনকালে ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটরি এটিএম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান আবুল কালাম আজাদ, যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
যশোর বিমানবন্দরে ইউসিবির ইমপেরিয়াল লাউঞ্জ উদ্বোধন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) গতকাল যশোর বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ উদ্বোধন করেছে।










