চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ কোটি ৫০ লাখ পর্যটক সৌদি আরব ভ্রমণ করেছেন। জ্বালানি তেলবহির্ভূত খাতে মনোযোগ দেয়ার অংশ হিসেবে পর্যটন খাতের প্রবৃদ্ধি বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশটি। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আলোচনায় পর্যটন প্রতিমন্ত্রী প্রিন্সেস হাইফা বিনতে মোহাম্মদ বলেন, সাম্প্রতিক বছরগুলোয় সৌদি আরব সংগীত ও কৃষি-পর্যটনে ব্যাপক বৃদ্ধির সাক্ষী হচ্ছে। মহামারীর মধ্যেও আমরা দুই হাজার মিউজিক শো আয়োজন করেছি, যা এ খাতে প্রবৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। মানুষ এখন ভ্রমণ করতে চায় এবং তারা কোন দেশ থেকে আসছে সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। —আরব নিউজ
প্রথম প্রান্তিকে সৌদি ভ্রমণ করেছেন দেড় কোটি পর্যটক
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১ কোটি ৫০ লাখ পর্যটক সৌদি আরব ভ্রমণ করেছেন। জ্বালানি তেলবহির্ভূত খাতে মনোযোগ দেয়ার অংশ হিসেবে পর্যটন খাতের প্রবৃদ্ধি বাড়াতে নানামুখী উদ্যোগ নিয়েছে উপসাগরীয় দেশটি।










