স্ট্যান্ডার্ড ব্যাংকের ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ এবং বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। মিটিংয়ে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান এস কে সিরাজুল কবির, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. মনসুর আহমেদ, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান মোহাম্মদ কায়সার আলম মজুমদার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, হেড অব ট্রেজারি শাহ্ রাহাত উদ্দীন আহমেদ এবং চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. মুশফিকুর রহমানসহ ঢাকা অঞ্চলের সব শাখার শাখাপ্রধান ও প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টারের প্রিন্সিপাল মো. রফিকুর রহমান।
মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ বলেন, ‘ব্যাংকের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’—বিজ্ঞপ্তি










