ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষি সহায়তামূলক প্রকল্পের অধীন চাঁদপুরে কৃষি উদ্যোক্তা সমাবেশ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলার আটটি উপজেলা থেকে প্রায় ২৫০ কৃষি উদ্যোক্তা এ আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সভাপতিত্ব করেন উপায়-ইউসিবির উপদেষ্টা জিষ্ণু রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামানসহ আরো অনেকে। —বিজ্ঞপ্তি