টেকসই অর্থায়ন বিষয়ে জ্ঞান ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) গতকাল গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজস্ব কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করে। ‘নেভিগেটিং সাস্টেইনেবল ফাইন্যান্স: রিপোর্টিং, ইএসআরএম গাইডলাইন অ্যান্ড গ্রিন ফাইন্যান্স’ শীর্ষক সেশনটিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন, আহমেদ জুবায়ের মাহবুব ও মো. আবু রায়হান। কর্মশালায় উপস্থিত ছিলেন ইবিএলের এমডি আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে বক্তারা টেকসই অর্থায়নের বিভিন্ন দিক যেমন টেকসই অর্থায়ন বিষয়ে প্রতিবেদন, পরিবেশগত ও সামাজিক বিষয়ক ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা এবং সবুজ পুনঃঅর্থায়ন প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। —বিজ্ঞপ্তি