ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান এমএ কাশেমের সভাপতিত্বে সভাটি ব্যাংকের চলমান ‘রূপান্তর যাত্রা’ বা ট্রান্সফরমেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

সভায় ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং পরিচালকদের মধ্যে জোসনা আরা কাশেম, দুলুমা আহমেদ, নাসির উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, নূর নাহার তারিন ও মো. রফিকুল ইসলাম (নমিনি পরিচালক, এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি) উপস্থিত ছিলেন। এছাড়া স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী ও নুরজাহান বেগম অংশগ্রহণ করেন।

পরিচালনা পর্ষদের সদস্যরা চেয়ারম্যানকে পুনরায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মো. খালিদ মাহমুদ খান এবং ডেপুটি কোম্পানি সচিব মো. তৌহিদুল হক।

সভায় সুশাসন, কৌশলগত প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি দেশের ব্যাংক খাতে তার অবস্থান আরো সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছে।