মেমোরিয়াল ডে ছুটি সামনে রেখে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাতিলের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। রোববার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে প্রায় ১ হাজার ৪৬০টি ফ্লাইট বাতিলের খাতায় নাম লিখিয়েছে। স্থানীয় সময় গতকাল সকাল সাড়ে ৭টা নাগদ দেশটিতে ফ্লাইট বাতিল ২৫০ ছাড়িয়ে গেছে। খবর এপি।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার অনুসারে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মোট ২ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়। শনিবার বাতিল হয় আরো ১ হাজার ৫০০টি ফ্লাইট।

প্রধান এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে ডেল্টা এয়ারলাইনস। সংস্থাটি শনিবার ২৫০টির বেশি ফ্লাইট এবং রোববার সন্ধ্যা পর্যন্ত আরো ১৬০টি ফ্লাইট বাতিল করেছে। শনিবারের বাতিলগুলো খারাপ আবহাওয়া ও এয়ার ট্রাফিক কন্ট্রোল অ্যাকশন সম্পর্কিত।