ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘এআই ফর বিজনেস এক্সিলেন্স’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ইউআইইউ ক্যাম্পাসে এ সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ইউআইইউ স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার এবং ইউআইইউ এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খোন্দকার আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর ইমেরিটাস ড. এম রিজওয়ান খান।’ —বিজ্ঞপ্তি