বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবদুল খালেক খান, শামীম আহম্মেদ, মো. এম লতিফ ভূঞা ও মো. রফিকুল ইসলাম।
বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।










