বীমা খাতের তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার আজ থেকে লেনদেনে ফিরছে। লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে গতকাল দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২১ সেপ্টেম্বর ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গতকাল।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল গত জুন শেষে ৯৮ কোটি ৩৮ লাখ টাকা কমেছে। ২০২৩ সালের জুন শেষে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৯ কোটি ৯০ লাখ টাকা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৮১৬ কোটি ২৮ লাখ টাকা।