বাংলাদেশ কমার্স ব্যাংকের (বিসিবিএল) বিজনেস রিভিউ মিটিং-২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের এমডি ও সিইও মো. তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমডি ড. মো. আব্দুল কাদের এবং প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধান। এছাড়া সব শাখার ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি