শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। একুশের প্রথম প্রহরে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান ও মো. ফয়েজ আলম, আবু নাসের মো. মাসুদ ও মো. মঈনুদ্দিন মাসুদ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন : রূপালী ব্যাংক
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক।










