বহুজাতিক ফ্যাশন ও পোশাক প্রস্তুতকারক ব্র্যান্ড জারার প্যারেন্ট কোম্পানি ইনডিটেক্সের বিক্রি বেড়েছে। ইউরোপজুড়ে তৈরি হওয়া চরম তাপপ্রবাহের মধ্যেও প্রত্যাশা ছাড়ানো এ প্রবৃদ্ধিকে বড় সফলতা হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।

জারার গতকাল প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, আগস্টে স্পেনভিত্তিক প্রতিষ্ঠানটির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেড়েছে। একই সময় ইউরোপজুড়ে চরম তাপপ্রবাহের কারণে গ্রাহকদের কেনাকাটার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাধারণত শরৎ মৌসুমের শুরুতে কিংবা শীতে ভারী পোশাক বিক্রি হয় বেশি। কিন্তু তীব্র গরমের কারণে বিক্রি কিছুটা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করেছিলেন বাজার বিশ্লেষকরা। তবে ইনডিটেক্স সে আশঙ্কা ভুল প্রমাণ করে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।

বিশ্লেষকদের মতে, সময়ের চাহিদা অনুযায়ী ফ্যাশন ও পোশাক দ্রুত বাজারে সরবরাহ করেছে ইনডিটেক্স। খবর রয়টার্স