তবে এ দরবৃদ্ধির পেছনে কোনো ধরনের অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গত ২৯ জুন কোম্পানিটির শেয়ারদর ছিল ১০ টাকা ৮০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৭ টাকা ৯০ পয়সায়। এ সময়ের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭০ শতাংশ।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এমএল ডায়িংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৪ পয়সা।

গত ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩০ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে এমএল ডায়িংয়ের ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৮ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ৩৪ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল এমএল ডায়িং। তার আগে সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও একই হারে লভ্যাংশ দেয় কোম্পানিটি।

২০১৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩১০ কোটি, পরিশোধিত মূলধন ২৩২ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ও রিজার্ভে রয়েছে ৭৬ কোটি ৬৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ২৪ লাখ ৩৪ হাজার ৯০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে ৩০ দশমিক ৫৭ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৩ দশমিক ৫৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৫ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।