সম্প্রতি রাজধানীর বেইলি রোডে ব্যাংকের লেডিস ব্রাঞ্চে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম।

উত্তরা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের বাংলা কিউআরের আওতায় যুক্ত করার পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুযোগ তৈরি হবে। ফলে ব্যবসায়ীদের লেনদেন ব্যবস্থাপনায় ডিজিটাল সুবিধা বাড়ার পাশাপাশি গ্রাহকদের জন্যও সহজ ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আলী সামনুন, নির্বাহী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ লিটন পাশা খান এবং মহাব্যবস্থাপক কামরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যাংক কর্তৃপক্ষের প্রত্যাশা, বাংলা কিউআর মার্চেন্ট সংযুক্তিকরণের মাধ্যমে ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের সক্ষমতা বাড়বে, যা দেশের ক্যাশলেস লেনদেন ব্যবস্থার সম্প্রসারণে ভূমিকা রাখবে।