ডিসেম্বরে জার্মানির বেকারত্ব নিম্নমুখী হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় অর্থনীতিতে নেতিবাচক ধাক্কা লাগলেও জার্মানির শ্রমবাজারে খুব বেশি প্রভাব পড়েনি। গতকাল প্রকাশিত ফেডারেল লেবার অফিসের পরিসংখ্যানে দেখা গেছে, ইউরোপের বৃহত্তম অর্থনীতিতে কাজের বাইরে থাকা মানুষের সংখ্যা ১৩ হাজার কমে ২৫ লাখ ২০ হাজারে নেমেছে। যদিও বিশ্লেষকরা বেকারের সংখ্যা ১৫ হাজার বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। সব মিলিয়ে বেকারত্ব হার ৫ দশমিক ৫ শতাংশে স্থিতিশীল রয়েছে। রয়টার্স