বাংলাদেশ-ভারতের সহযোগিতার মাধ্যমে উন্নয়নের বিপুল সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত বিল্ডিং রেজিলিয়েন্ট ভ্যালু চেইনস-ইন্ডিয়া অ্যাজ গ্লোবাল সোর্সিং ডেস্টিনেশন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন স্ট্রাইড পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক গিরিশ মেনন। আলোচনায় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, টার্গেট সোর্সিং সার্ভিসেসের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক বিপিন তিওয়ারি; পিভিএইচ করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (ভারত) নিতিন প্রসাদ অংশ নেন।