কেরানীগঞ্জে অবস্থিত বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) আগানগর শাখার অধীন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর পাঁচটি কালেকশন বুথ আটিবাজার, কলাতিয়া, রুহিতপুর, শুভাঢ্যা ও আবদুল্লাহপুরের কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ড. মো. আব্দুল কাদের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিএম ইঞ্জিনিয়ার জুলফিকার, আটিবাজার জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান, কলাতিয়া জোনাল অফিসের ডিজিএম মোখলেসুর রহমান, আব্দুল্লাহপুর জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম প্রমুখ।