পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও ঢাকা ব্যাংক লিমিটেডকে সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের লভ্যাংশ ঘোষণার জন্য সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংক দুটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। একই হিসাব বছরে ঢাকা ব্যাংক শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।