পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুটি হলো খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

খান ব্রাদার্স: কোম্পানিটি ‘বি থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সব বিনিয়োগকারীর জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করার কারণে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে খান ব্রাদার্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭ পয়সায়।

জিকিউ বলপেন: কোম্পানিটি ‘বি থেকে ‘‌এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। ঘোষিত এ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করার কারণে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন হয়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৫০ পয়সা।

৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৫ টাকা ৮১ পয়সায়।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪০ টাকা ৭২ পয়সা।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে জিকিউ বলপেনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৩ টাকা ৫৭ পয়সায়।