মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির এমডি ও সিইও ফারজানা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, ডিএমডি ও সিওও মো. বখতিয়ার হোসেন, ডিএমডি ও হেড অব ট্রেজারি মো. শামসুল ইসলাম, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের এএমডি সৈয়দ মঈনউদ্দীন আহমেদ এবং গ্রীন ডেল্টা সিকিউরিটিজের এমডি ও সিইও ওয়াফী শফিক মিনহাজ খান প্রমুখ।