লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ও বীমা খাতের প্রতিষ্ঠান পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন আগামীকাল বন্ধ থাকবে। লোকসানের কবলে থাকা বিআইএফসি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেয়ার সুপারিশ করেছে। আর আলোচ্য হিসেব বছরে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।