সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। এই ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ এরই মধ্যে বিতরণ সম্পন্ন করেছে ব্যাংকটি।

আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ১৬ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৯১ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ। ২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছিল মার্কেন্টাইল ব্যাংক। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।