মিডল্যান্ড ব্যাংক এবং কে-ওয়ান লিমিটেডের মধ্যে আধুনিক অনলাইনভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন সেবাসংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামানের উপস্থিতিতে হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন মো. জাবেদ তারেক খান এবং কে-ওয়ান লিমিটেডের পরিচালক জি সিং চি রজার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।