মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) ও এএমজেড হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের রিটেইল ডিস্ট্রিবিউশনের প্রধান মো. রাশেদ আক্তার এবং এএমজেড হসপিটালের অ্যাডভাইজার কর্নেল মো. আরসাদুজ্জামান খান। চুক্তির আওতায় ব্যাংকের কার্ডহোল্ডার এবং কর্মকর্তারা হসপিটালটির প্যাথলজিকাল পরীক্ষায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন ও ইমেজিং পরিষেবায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।