তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ পয়সা। ডিএসইর মাধ্যমে গত বৃহস্পতিবার প্রকাশিত বহুজাতিক কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে রবি আজিয়াটার সমন্বিত ইপিএস হয়েছে ১৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ২৪ পয়সায়।