বাংলাদেশে যাত্রা করেছে নরওয়েভিত্তিক রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান জতুন বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জতুনের নতুন কারখানার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল, ঢাকাস্থ নরওয়েজিয়ান এম্বাসির ডেপুটি হেড অব মিশন সিলিয়ে ফিনে ওয়ানেবো, জতুন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর পার্সি জিজিনাসহ এমজিআই ও জতুনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ৮ হাজার ৯৮৪ বর্গফুটের কারখানাটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৬ লাখ ডলার।
জতুনের নতুন কারখানার উদ্বোধন
বাংলাদেশে যাত্রা করেছে নরওয়েভিত্তিক রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান জতুন বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জতুনের নতুন কারখানার উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।











