মার্চ শেষে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৭৭ কোটি ৮০ লাখ ডলারে, যা আগের মাসের তুলনায় ৫৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত মাসে ভারতের রিজার্ভ আট মাসের সর্বোচ্চে দাঁড়িয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) উপাত্তে এ তথ্য উঠে এসেছে। আরবিআই বলছে, রিজার্ভের মূল উৎস বৈদেশিক মুদ্রাসম্পদ রয়েছে ৫০ হাজার ৯৭২ কোটি ৮০ লাখ ডলারের। স্বর্ণের মজুদ দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৮ কোটি ডলার। দ্য হিন্দু