আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয়টির নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের ইভিপি ও ব্যাংকিং অপারেশন প্রধান মো. আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিলেট শাখার ব্যবস্থাপক শামসুল আলম চৌধুরী ও শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।