ইংরেজি নববর্ষ উদযাপনে প্রায় ২২ লাখ যাত্রী পরিবহন করেছে দুবাইয়ের গণপরিবহন খাত। এর আগের বছরের তুলনায় যাত্রী পরিবহন বেড়েছে ৩৩ শতাংশ। দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) জানায়, এবারের নববর্ষ উদযাপনে দুবাইয়ের গণপরিবহন ব্যবহার করেছে ২১ লাখ ৬৬ হাজার ৮২১ জন যাত্রী। মেট্রোতে চড়েছে সর্বোচ্চ ৯ লাখ ৫৮ হাজার ১৬১ জন। ট্যাক্সিতে চড়েছে দ্বিতীয় সর্বোচ্চ ৫ লাখ ৫৮ হাজার ৭৯ জন। বাস ও ট্রামে চড়েছে যথাক্রমে ৩ লাখ ৯৫ হাজার ৯৩০ ও ৪৯ হাজার ৮৫৫ জন। জলপথে ভ্রমণ করেছে ৭৭ হাজার ৮৪৪ জন। নববর্ষ উদযাপন সামনে রেখে ২৪ ঘণ্টা সচল ছিল শহরের মেট্রো সার্ভিস। এছাড়া বিভিন্ন উৎসব স্থলে যাত্রী পরিবহনে দুই শতাধিক বাস সেবা দিয়েছে। অ্যারাবিয়ান বিজনেস
নববর্ষ উদযাপনে দুবাই গণপরিবহনে ২২ লাখ যাত্রী পরিবহন
ইংরেজি নববর্ষ উদযাপনে প্রায় ২২ লাখ যাত্রী পরিবহন করেছে দুবাইয়ের গণপরিবহন খাত। এর আগের বছরের তুলনায় যাত্রী পরিবহন বেড়েছে ৩৩ শতাংশ।










