স্টক এক্সচেঞ্জে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং পুঁজিবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে আজ মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে সমন্বয় সভা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল এক্সচেঞ্জটির পক্ষ থেকে সভার বিষয়টি জানানো হয়েছে।
তথ্যানুসারে আজ বেলা ৩টায় ডিএসই ট্রেনিং একাডেমিতে মার্চেন্ট ব্যাংকারদের সঙ্গে তালিকাভুক্তিসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু৷।










