সৌদি আরবের আন্তর্জাতিক হস্তশিল্প প্রদর্শনী সপ্তাহ স্থানীয়ভাবে ‘বানান’ নামে পরিচিত। সম্প্রতি ইন্টেরিয়র ডিজাইন বিভাগে ‘রৌপ্য’ পুরস্কার জিতেছে প্রদর্শনীটি। এ স্বীকৃতি দিয়েছে প্যারিসের ইন্টারন্যাশনাল করপোরেট অ্যান্ড কমার্শিয়াল সেকশন। সৌদি আরবের হেরিটেজ কমিশনের আয়োজনে এ হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল গত বছর জুনে। অংশ নেয়া দেশের মধ্যে সাংস্কৃতিক ও হস্তশিল্প প্রযুক্তি বিনিময়কে উৎসাহিত করা ছিল প্রদর্শনীর উদ্দেশ্য। এর মাধ্যমে নিজেদের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি বিশ্বব্যাপী তুলে ধরতে চায় বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। প্রদর্শনীটি সমসাময়িক জীবনধারার সঙ্গে ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ ও সংহত করার ওপর বিশেষভাবে জোর দেয়। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের হস্তশিল্পে ডিজাইনের ক্ষেত্রে উদ্ভাবনের ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। সঙ্গে রয়েছে হাল সময়ের নান্দনিকতার সংশ্রিমণ। প্রদর্শনীতে উপস্থাপিত শিল্পদ্রব্যে ছিল সে চিহ্ন। সব মিলিয়ে ব্যতিক্রমী উপস্থাপন ও রঙের সৃজনশীল ব্যবহার প্রশংসা কুড়িয়েছে। খবর আরব নিউজ।
আন্তর্জাতিক পুরস্কার জিতল সৌদির ঐতিহ্যবাহী হস্তশিল্প
সৌদি আরবের আন্তর্জাতিক হস্তশিল্প প্রদর্শনী সপ্তাহ স্থানীয়ভাবে ‘বানান’ নামে পরিচিত।










