বিদায়ী বছরের ডিসেম্বরে স্পেনের শিল্পোৎপাদন কমেছে। এসঅ্যান্ডপি গ্লোবালের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ছিল ৪৬ দশমিক ৪ পয়েন্ট। গত নভেম্বরের ৪৫ দশমিক ৭ পয়েন্ট থেকে যা কিছুটা বেড়েছে। তবে পিএমআই ৫০ পয়েন্টের নিচে থাকায় এ নিয়ে টানা ছয় মাস ইইউভুক্ত দেশটির শিল্পোৎপাদন কমল। মূল্যস্ফীতি কিছুটা কমা এবং ব্যবসা আস্থা বৃদ্ধিতে নতুন বছরে ঘুরে দাঁড়ানোর আশা করছে স্পেন। রয়টার্স