এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির সঙ্গে ‘কমিউনিটি স্ট্রেনদেনিং প্রজেক্ট ফর ইনডিজিনাস কমিউনিটি ইন বান্দরবান’ শীর্ষক একটি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে। অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির নির্বাহী পরিচালক ফারাহ্ কবির ও এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এএমডি ও গ্রুপ চিফ রিস্ক অফিসার চৌধুরী আখতার আসিফ, এএমডি ও সিবিও মো. খালিদ মাহমুদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমটিবি ফাউন্ডেশন ও অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির মধ্যে চুক্তি
এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির সঙ্গে ‘কমিউনিটি স্ট্রেনদেনিং প্রজেক্ট ফর ইনডিজিনাস কমিউনিটি ইন বান্দরবান’ শীর্ষক একটি প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে।










