পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে কোম্পানিটির চলতি ২০২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) লাফার্জহোলসিম বাংলাদেশের সমন্বিত বিক্রি হয়েছে ৮৫৪ কোটি ৬০ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৬২৫ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ৩৭ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ২৪৩ কোটি ২০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১২৭ কোটি ৮০ লাখ টাকা। বছরের ব্যবধানে এ মুনাফা বেড়েছে ৯০ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯০ কোটি ৯০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯৪ কোটি ৫০ লাখ টাকা।