স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এগ্রোভেট ডিভিশন ও জার্মান কোম্পানি বেরিঙ্গার ইঙ্গলহাইম যৌথভাবে বাংলাদেশে নিয়ে এল গবাদিপশুর ফুট অ্যান্ড মাউথ ডিজিজের (ক্ষুরা রোগ) ভ্যাকসিন অ্যাফটোভ্যাক্সপার। ওয়েস্টিন ঢাকার বলরুমে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির এমডি তপন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেরিঙ্গা ইঙ্গলহাইমের এনিমেল হেলথের কান্ট্রি হেড ও ডিরেক্টর (ভারত) ভিনোদ গোপাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল ডা. মো. রিয়াজুল হক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ। -বিজ্ঞপ্তি