সৌদি আরবভিত্তিক বেসরকারি গ্লোবাল অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি) বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড।

সম্প্রতি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে এ বিষয়ক এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস লিমিটেড চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকা আরএসজিটি বাংলাদেশকে আইটি সিস্টেম ও সল্যুশন প্রোজেক্টে সহায়তা করবে।

অনুষ্ঠানে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন জেনেক্স ইনফোসিস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ও অ্যাকটিং ম্যানেজিং ডিরেক্টর শাহ্জালাল উদ্দিন ও আরএসজিটি বাংলাদেশের আইসিটি ডিরেক্টর সিডনি নেদারলোফ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনেক্স ইনফোসিস লিমিটেড ও আরএসজিটি বাংলাদেশের পদস্থ কর্মকর্তারা।