তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ১৪ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৩০ টাকা ৫০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১১৩ টাকা ৫০ পয়সা। এতে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরবৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বঙ্গজ লিমিটেডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ১ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৯৬ পয়সায়।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বঙ্গজ লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৮৮ পয়সায়।
সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও অন্যান্য বিনিয়োগকারীকে ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বঙ্গজ লিমিটেডের ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬০ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সায়।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৭ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৮ কোটি ৪১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৭৬ লাখ ২৪ হাজার ৬৪৩। এর ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭১, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৬৬ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।









