২০২২-২৩ মৌসুমে ইন্দোনেশিয়ায় স্বল্পমাত্রায় পাম অয়েল উৎপাদন বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। ইউএসডিএর কর্মকর্তারা জানান, পাম অয়েল উৎপাদন ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ কোটি ৬০ লাখ টনে উন্নীত হতে পারে। উৎপাদন বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে অনুকূল আবহাওয়া।
অন্যদিকে ২০২১-২২ মৌসুমের জন্য উৎপাদন পূর্বাভাস ১০ লাখ টন বাড়ানো হয়েছে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৪ কোটি ৪৫ লাখ টনে। ২০২১-২২ মৌসুমে ইন্দোনেশিয়া ২ কোটি ৯০ লাখ টন পাম অয়েল রফতানি করবে। আগের বছরের তুলনায় রফতানি ১০ লাখ টন বাড়বে।










