বিশ্বব্যাপী সংঘাত ও সমুদ্র বাণিজ্যে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মাঝেও বিশ্বের শীর্ষ সামুদ্রিক শহরের মুকুট ধরে রেখেছে সিঙ্গাপুর। লিডিং মেরিটাইম সিটিজ (এলএমসি) প্রতিবেদনে সম্প্রতি বিষয়টি উঠে এসেছে। ২০১৯ সাল থেকে এ অবস্থানে রয়েছে এশিয়ার নগররাষ্ট্রটি। সিঙ্গাপুরের পরে শীর্ষ পাঁচের বাকি চার শহর হলো রটারডাম, লন্ডন, সাংহাই ও অসলো। এর আগে শীর্ষ পাঁচে থাকলেও এবার পিছিয়ে পড়েছে টোকিও। যুদ্ধ ও অস্থিরতা সত্ত্বেও মধ্যপ্রাচ্য তালিকায় শক্ত অবস্থানে রয়েছে। দুবাই রয়েছে ১১তম অবস্থানে। অন্যদিকে ১০ ধাপ এগিয়ে ২২তম অবস্থান রয়েছে আবুধাবি। খবর দ্য স্ট্রেইটস টাইমস
শীর্ষ সামুদ্রিক শহরের মুকুট ধরে রেখেছে সিঙ্গাপুর
বিশ্বব্যাপী সংঘাত ও সমুদ্র বাণিজ্যে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মাঝেও বিশ্বের শীর্ষ সামুদ্রিক শহরের মুকুট ধরে রেখেছে সিঙ্গাপুর।










